এইচপির গোরিলা গ্লাসের ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অত্যন্ত পাতলা কিন্তু টেকসই গোরিলা ব্র্যান্ডের কাচের তৈরি হিউলেট প্যাকার্ড (এইচপি)-এর ১৪-৩০১৩টিইউ মডেলের ল্যাপটপ এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এ ল্যাপটপটি বাংলাদেশের বাজারে বিপণন করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।ইনটেলের দ্বিতীয় প্রজন্মের কোর আই ৫ প্রসেসর চালিত এনভি ১৪ ল্যাপটপটিতে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১২৮ গিগাবাইটের দুটি এসএসডি হার্ড ড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগনাল হাই-ডেফিনেশন এলইডি ওয়াইডস্ক্রিন ডিসপ্লে, মাল্টি ডিভিডি রাইটার, কুল সেন্স টেকনোলজি, বিটস অডিও এবং ৪ স্তর বিশষ্টি গোরিলা গ্লাস।এইচপি জানিয়েছে, ল্যাপটপটিতে রয়েছে ৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ সুবিধা। গোরিলা গ্লাসের এ ল্যাপটপটি আলট্রাবুক বা পাতলা ল্যাপটপ শ্রেণিতে পড়ে।দেশের বাজারে বর্তমানে ল্যাপটপটির দাম ১ লাখ ৭৫ হাজার টাকা।