এইচপির তৃতীয় প্রজন্মের বর্ণিল ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণিল রং আর অত্যাধুনিক প্রযুক্তি এই দুয়ের মিশেলে বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের তৃতীয় প্রজন্মের ল্যাপটপ। প্যাভিলিয়ন জি৪ সিরিজের এই ল্যাপটপে রয়েছে ৩২১০ মডেলের তৃতীয় প্রজন্মের ইন্টেল কোর আই ৫প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর৩ ১৬০০ বাস স্পিডের র্যাম, ইনটেল ৪০০০ মডেলের এইচডি গ্রাফিকস কার্ড সুবিধা।পাশাপাশি ল্যাপটপটিতে আরও রয়েছে ৬৪০ গিগাবাইট হার্ড ডিস্ক ড্রাইভ, ডলবি অ্যাডভান্স অডিও, টাচ প্যাড অন-অফ বাটন, কার্ড রিডার, ওয়েব ক্যাম, ডলবি অ্যাডভান্স অডিও এবং ৬ সেল ব্যাটারি।ল্যাপটপটি বর্তমানে কালো, নীল ও লাল—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। দেশের বাজারে এইচপির এই ল্যাপটপের দাম পড়বে ৫৬ হাজার টাকা।