এইচপির নতুন অল-ইন-ওয়ান পিসি বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপি প্রো ওয়ান ৬০০ জি১
এইচপি প্রো ওয়ান ৬০০ জি১

এইচপি ব্র্যান্ডের প্রো ওয়ান ৬০০ জি১ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে আনল স্মার্ট টেকনোলজিস। ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই ৫ প্রসেসরনির্ভর পিসিটিতে রয়েছে ইনটেল কিউ ৮৫ এক্সপ্রেস চিপসেট, ৮ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম।
এক  টেরাবাইট হার্ডড্রাইভ, ইন্টেল এইচডি ৪৬০০ মডেলের গ্রাফিক্স কার্ড, সুপার মাল্টি ডিভিডি রাইটার, গিগাবিট নেটওয়ার্কিং কানেকশন সুবিধাও থাকছে পিসিটিতে।
২১.৫ ইঞ্চি ওয়াইডস্ক্রিন এলইডি ডিসপ্লের পিসিটিতে রয়েছে এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস এবং এইচপি ইউএসবি স্ট্যান্ডার্ড কিবোর্ড।|
বিপণনকারী প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অল ইন ওয়ান পিসি কিনলে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। এই পিসির দাম ৭৫ হাজার ৮০০ টাকা।