এইচপির নতুন অল-ইন-ওয়ান পিসি বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের ২০-এ২১৩এল মডেলের অল-ইন-ওয়ান পিসি। প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের বাজারে আনা এইচপির এই পিসিতে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই৩ প্রসেসর।
এইচপি ২০-এ২১৩এল মডেলের অল-ইন-ওয়ান পিসিটি নোটবুক ল্যাপটপ হিসেবেও ব্যবহার করা যায়। এক বিজ্ঞপ্তিতে স্মার্ট টেকনোলজিস জানিয়েছে, পিসিটিতে রয়েছে চার জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, এইচডি গ্রাফিকস, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, মিডিয়া কার্ড রিডার, ওয়াইফাই এবং ইউএসবি কিবোর্ড ও মাউস।
২০ ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লে সুবিধার অল-ইন-ওয়ান পিসিটির দাম ৪২ হাজার টাকা।