এইচপির নতুন আলট্রাবুক বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে হিউলেট প্যাকার্ড বা এইচপি ব্র্যান্ডের এনভি স্পেক্টর ১৩-২১০৬টিইউ মডেলের হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক। ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই ৭ প্রসেসরযুক্ত এ আলট্রাবুকটি উইনেআজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর। এইচপি এনভি স্পেক্টর আলট্রাবুকটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১২৮ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ, ১৩.৩ ইঞ্চি ডায়াগোনাল এইচডি ব্রাইট ভিউ এলইডি ডিসপ্লে এবং চারটি স্পিকার সহ বিটস অডিও প্রযুক্তি। সিলভার রঙের এ আলট্রাবুকটির দাম এক লাখ ১২ হাজার টাকা।এইচপির এ আলট্রাবুক বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।