এইচপির নতুন আলট্রাবুক ‘স্লিকবুক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলট্রাবুক হচ্ছে হালকা-পাতলা ল্যাপটপের বিশেষ মডেল। কয়েকটি প্রতিষ্ঠান এখন আলট্রাবুক বাজারে আনতে কাজ করছে। তবে আলট্রাবুকের চেয়েও যাঁরা হালকা-পাতলা মডেলের ডিভাইস চান, তাঁদের জন্য সুখবর দিচ্ছে হিউলেট প্যাকার্ড বা এইচপি। বিবিসি জানিয়েছে, ‘স্লিকবুক’ নামে নতুন একটি আলট্রাবুক তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জুন মাস নাগাদ স্লিকবুক বাজারে আসতে পারে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) এইচপির নতুন স্লিকবুকের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, স্লিকবুকে ব্যবহূত হবে এএমডির তৈরি ‘ট্রিনিটি’ প্রসেসর যা গ্রাফিকস ও প্রসেসিং ক্ষমতা হবে অনেক উন্নত। স্লিকবুকের ব্যাটারি লাইফ হবে ১২ ঘণ্টারও বেশি। ১৪ ও ১৫.৬ ইঞ্চি মাপের স্লিকবুক বাজারে আনতে পারে এইচপি। ০.৭৮ ইঞ্চি পুরুত্বের স্লিকবুকের ওজন হবে চার পাউন্ড। এর দাম হতে পারে ৫০০ থেকে ৭০০ ডলারের মধ্যে।