এইচপির নতুন ওয়্যারলেস মাউস বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপির নতুন ওয়্যারলেস মাউস
এইচপির নতুন ওয়্যারলেস মাউস

সম্প্রতি বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের জেড৩২০০ মডেলের ওয়্যারলেস মাউস। চমত্কার নকশার এ মাউসটিতে রয়েছে অপটিক্যাল ট্র্যাকিং প্রযুক্তি, ইউএসবি ওয়্যারলেস রিসিভার, থ্রি-বাটন ডিজাইন, স্ট্যান্ডার্ড স্ক্রল হুইল এবং অ্যান্টি আরএসআই টেকনোলজি।

জেড৩২০০ মডেলের ওয়্যারলেস মাউসটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।

বিপণনকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এইচপির জেড৩২০০ মডেলের মাউসটি দুই হাতে স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। অর্থাত্, বাঁহাতিরাও এ মাউসটিতে বিশেষ সুবিধা পাবেন।

এ বছরের ওয়ারেন্টিসহ সাদা এবং সোনালী রঙে বাজারে পাওয়া যাবে। মাউসটির দাম ৯৯০ টাকা। এ ছাড়াও  এক্স৩০০০ এবং এক্স১০০০ মডেলের আরও দুটি নতুন এইচপি মাউস বাজারে পাওয়া যাচ্ছে।