এইচপির নতুন নেটবুক ও মিনি নেটবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপির নতুন নেটবুক ও মিনি নেটবুক কম্পিউটার বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। এইচপি প্যাভিলিয়ন ডিএমথ্রি-১১২৫টিএক্স মডেলের নেটবুক কম্পিউটারে ১.৩ গিগাহার্টজ গতির ইন্টেল কোর-টু-সলো প্রসেসর রয়েছে। আরও রয়েছে ২ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৩.৩ ইঞ্চি মনিটর ইত্যাদি। এ ছাড়া আছে চারটি নতুন মডেলের মিনি নেটবুক কম্পিউটার। নেটবুকগুলোর দাম ৩২ থেকে ৩৭ হাজার টাকার মধ্যে। —বিজ্ঞপ্তি