এইচপির নতুন নোটবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

`এইচপি কম্প্যাক সিকিউ৪৩-৩০২ এইউ' মডেলের নোটবুক বাজারে এসেছে। এএমডি ই-৩০০ মডেলের ডুয়াল কোর প্রসেসর-চালিত এই ল্যাপটপে রয়েছে ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, এএমডি রেডিয়ন হাইডেফিনেশন ৬৩১০ মডেলের গ্রাফিকস কার্ড, ১৪ ইঞ্চি হাইডেফিনেশন এলইডি ডিসপ্লে-সুবিধা।৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, মাল্টি ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, মাল্টিটাচ জেশ্চার এবং ৬ সেল লিথিয়াম আয়ন ব্যাটারি-সুবিধার ল্যাপটপটির দাম পড়বে ৩২ হাজার ৫০০ টাকা। এইচপির নতুন এ নোটবুকটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।