এইচপির নতুন ব্র্যান্ড পিসি বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপির ব্র্যান্ড পিসি
এইচপির ব্র্যান্ড পিসি

সম্প্রতি বাজারে এসেছে এইচপি প্রো ডেস্ক নামের নতুন ব্র্যান্ড পিসি। ৪০০ জি১ এমটি মডেলের এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইনটেল কোর আই থ্রি ৪১৩০ মডেলের প্রসেসর, এইচ৮১ চিপসেট, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ৪৪০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড।
এই পিসির সঙ্গে আরও রয়েছে ১৮.৫ ইঞ্চি এইচপিরএলইডি মনিটর, ইউএসবি অপটিক্যাল মাউস ও কিবোর্ড এবং ইন্টারনাল স্পিকার।
দেশের বাজারে এইচপির ব্র্যান্ড পিসি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। এই পিসির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। দাম ৪২ হাজার ৫০০ টাকা।