এইচপির নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার সোর্স বাজারে এনেছে এইচপির টাচ স্মার্ট সিরিজের টিএম২-১০১২টিএক্স ল্যাপটপ কম্পিউটার। এর ১২ দশমিক ১ ইঞ্চির উচ্চপ্রযুক্তির মনিটর ১৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। এতে ইন্টেলের ১.৩০ গিগাহার্টজ গতির কোর টু ডুয়ো প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক ইত্যাদি রয়েছে।তথ্যের নিরাপত্তার জন্য এতে আঙুলের ছাপ শণাক্ত করার প্রযুক্তি রয়েছে।আরও আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ইত্যাদি আছে। দাম ৮৬ হাজার টাকা। —বিজ্ঞপ্তি