এইচপির নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে এইচপি২৪২ মডেলের ল্যাপটপ। ইনটেল কোর আই৩ প্রসেসর নির্ভর ল্যাপটপটিতে রয়েছে ৪গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম ৫০০ গিগাবাইট স্টোরেজ সুবিধা।
১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এইচপির ল্যাপটপটিতে রয়েছে ডিভিডি রাইটার, ইনটেল৪০০০ মডেলের গ্রাফিকস কার্ড, পানি-রোধক কি-প্যাড, ব্লুটুথ ও ওয়াই-ফাই সুবিধা। এতে ফিংগার-প্রিন্ট সিকিউরিটি ফিচারও রয়েছে।
দেশের বাজারে এইচপির ২৪২ নোটবুক পিসি মডেলটির বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। বিপণনকারী প্রতিষ্ঠানটির দাবি, এইচপির এই নোটবুকটিতে সাড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।
৩৯ হাজার ৫০০ টাকা দামের এই ল্যাপটপটি কিনলে এক বছরের বিক্রয়ত্বর সেবা ও একটি ক্যারিকেস দেওয়া হবে বলে বিপণনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে।