এইচপির নতুন ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপি ১৪-জি০০৩এইউ মডেলের ল্যাপটপ
এইচপি ১৪-জি০০৩এইউ মডেলের ল্যাপটপ

সম্প্রতি এইচপির নতুন একটি ল্যাপটপ বাজারে বিক্রি শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। এইচপি এইচপি ১৪-জি০০৩এইউ মডেলের ল্যাপটপটিতে রয়েছে এএমডির ডুয়াল কোর প্রসেসর।
১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এইচপির এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম ও ৫০০ জিবি হার্ডড্রাইভ সুবিধা।
স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষ জানিয়েছে, এইচপির ল্যাপটপটিতে ডিভিডি রাইটার, রেডিয়ন এইচডি ৮২১০ গ্রাফিকস কার্ডসহ প্রয়োজনীয় ফিচার রয়েছে।
ল্যাপটপটির দাম ২৬ হাজার টাকা। ল্যাপটপের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।