এইচপির নতুন ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি স্মার্ট টেকনোলজিস বাজারে বিক্রি শুরু করেছে এইচপি ১৪-আর ২১৭টিইউ মডেলের ল্যাপটপ। ইনটেলের পেন্টিয়াম কোয়ার্ড কোর প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে দুই জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ।
১৪.১ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ওয়েবক্যাম, ডিভিডি রাইটার এবং ওয়াইফাই। ল্যাপটপটিতে ব্যবহূত হয়েছে টার্বো বুস্ট প্রযুক্তি।
এইচপি ১৪-আর ২১৭টিইউ মডেলের ল্যাপটপটির দাম ২৯ হাজার টাকা। ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।