এইচপির নববর্ষ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউল্যাট-প্যাকার্ড (এইচপি) ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপ (আইপিজি) শুরু করেছে বাংলা নববর্ষ উৎসব। ‘এই নববর্ষে মেতে উঠুন এইচপির সঙ্গে নতুন আনন্দে’ স্লোগানে শুরু হওয়া এ উৎসবে নির্বাচিত এইচপি প্রিন্টার এবং আসল এইচপি প্রিন্ট কার্ট্রিজ কিনলে ক্রেতারা পাবেন নিশ্চিত পুরস্কার। উৎসব চলাকালে এইচপি পণ্য কিনলে পাওয়া যাবে এইচপির লোগোসংবলিত কে-ক্রাফটের ফতুয়া, পোলো শার্ট ইত্যাদি। সারা দেশের মোট ৪২টি রিডেম্পশন সেন্টার থেকে ক্রেতারা তাঁদের উপহার সংগ্রহ করতে পারবেন। এ উৎসব বিষয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ আয়োজন করছে এইচপি। উৎসব চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। —বিজ্ঞপ্তি