এইচপির নোটবুক বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের উপযোগী দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাক আপ সুবিধার নোটবুক দেশের বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। কোর আই থ্রি ১.৭ গিগাহার্টজ প্রসেসরের এইচপি ব্র্যান্ডের নোটবুকটিতে ১৪ ইঞ্চি মাপের স্ক্রিন রয়েছে।
প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স জানিয়েছে, এইচপির ১৪আর০০৮টিইউ নোটবুকে রয়েছে ৪জিবি ডিডিআর থ্রি র্যাম। হালকা-পাতলা নোটবুকটির তথ্য ধারণ ক্ষমতা ৫০০জিবি। টানা ৪ ঘণ্টার বেশি পাওয়ার ব্যাকআপ সুবিধা দিতে পারে এইচপির এই নোটবুকটিতে।
ল্যাপটপটি কিনলে একটি ক্যারিকেস ও এক বছর বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। নোটবুকটির দাম ৩৬ হাজার ৭৫০ টাকা।