এইচপির পুরস্কার পেল স্মার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে পণ্য পরিবেশনে সাফল্যের জন্য এইচপির বর্ষসেরা পরিবেশন অংশীদারের পুরস্কার পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেল আয়োজিত এইচপি অ্যাচিভারস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং উপমহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী।
অনুষ্ঠানের প্রধান অতিথি এইচপির দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক তিয়ান চং বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক টানাপোড়েনের সময়েও বাংলাদেশের বাজারে এইচপির বাজার সম্প্রসারণ ছিল লক্ষণীয়।
—বিজ্ঞপ্তি