এইচপির প্রযুক্তিতে স্মার্টফোন ডিসপ্লেতে চশমা ছাড়াই থ্রিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য চশমা ছাড়াই থ্রিডি দেখার উপযোগী ডিসপ্লে তৈরি করছে হিউলেট প্যাকার্ড বা এইচপি। এইচপির গবেষকেরা জানিয়েছেন, তাঁদের তৈরি ডিসপ্লেতে চশমা ছাড়াই থ্রিডি অভিজ্ঞতা পাওয়া যাবে।‘নেচার’ সাময়িকীতে গবেষকেরা তাঁদের এই নতুন পদ্ধতিটির তথ্য প্রকাশ করেছেন।গবেষকেরা জানিয়েছেন, স্ক্রিনটিকে নড়াচড়া করে বিভিন্ন কোণ থেকে থ্রিডি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এ ডিসপ্লে তৈরিতে ন্যানো-টেকনোলজি ব্যবহার করা হয়েছে।