এইচপির প্রিন্টার কার্ট্রিজ কিনলে উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউলেট-প্যাকার্ডের (এইচপি) প্রিন্টার এবং আসল ইঙ্কজেট ও লেজারজেট কার্ট্রিজ কিনলে ক্রেতারা উপহার পাবেন। নতুন বাংলা বছর উপলক্ষে এইচপি ‘এই নববর্ষে এইচপির সঙ্গে উত্সবে মাতুন ও উপহার জিতুন’ কর্মসূচির অংশ হিসেবে ক্রেতারা এ উপহার পাবেন। এইচপি নির্ধারিত প্রিন্টার ও কার্ট্রিজ কিনলে ক্রেতা একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। সেটি ঘষলেই মিলবে উপহার। ৩০ এপ্রিল বা পণ্য মজুদ থাকা পর্যন্ত এ সুযোগ পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি