এইচপির ফোলিও আলট্রাবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউলেট প্যাকার্ড বা এইচপির আলট্রাবুক হিসেবে বাংলাদেশের বাজারে এসেছে ফোলিও ১৩-২০০০ মডেলের আলট্রাবুকটি। অত্যন্ত হালকা-পাতলা মডেলের এ ল্যাপটপটির সবচেয়ে বড় সুবিধা এর সাড়ে নয় ঘণ্টা ব্যাটারি ব্যাক আপ। ১৩ ইঞ্চি ডিসপ্লেযুক্ত এ আলট্রাবুকটিতে রয়েছে ইনটেল কোর আই ৫ প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম এবং ১২৮ গিগাবাইট এএসডি ড্রাইভ সুবিধা। অ্যালুমিনিয়াম চেসিসের এই ল্যাপটপটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ল্যাপটপটির দাম ৯৫ হাজার টাকা।