এইচপির বর্ষসেরা সেবাদাতা কম্পিউটার সোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকসেবায় অনন্য অবদান রাখায় হিউলেট-প্যাকার্ডের (এইচপি) ‘বর্ষসেরা সেবাদাতা’র স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কম্পিউটার সোর্স লিমিটেড। গতকাল দুপুরে ঢাকায় কম্পিউটার সোর্সের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফের হাতে ‘বেস্ট সার্ভিস ডেলিভারি পার্টনার ২০১৩’ স্মারক ও সনদপত্র তুলে দেন এইচপির গ্লোবাল সার্ভিস ডেলিভারি বিভাগের পরিচালন ব্যবস্থাপক তামজিদ আজাদ। এ সময় কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

তামজিদ আজাদ বলেন, গত বছর দেশের তৃণমূল পর্যন্ত এইচপি পণ্য পৌঁছে দেওয়া এবং গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা প্রদানের ক্ষেত্রে কম্পিউটার সোর্স প্রশংসনীয় ভূমিকা রেখেছে। গ্রাহক পর্যায়ে জরিপ করে এ তথ্য পাওয়া গেছে। মাহফুজুল আরিফ বলেন, এই পুরস্কার আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দিল।

—বিজ্ঞপ্তি