এইচপির বর্ষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউল্যাট-প্যাকার্ডের (এইচপি) ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপের আয়োজনে বর্ষা উৎসব শুরু হয়েছে। উৎসবে এইচপির বিভিন্ন পণ্য কিনে পাওয়া যাবে উপহার। গতকাল রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে উৎসবের উদ্ধোধন করেন এইচপি ইমেজিং এবং প্রিন্টিং গ্রুপের মহাব্যবস্থাপক ও ইয়ং কিয়ং আরভিং। এ সময়ে উপস্থিত ছিলেন এইচপি বাংলাদেশের কান্ট্রি ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক সাব্বির শাফিউল্লাহ্সহ অনেকে। উৎসবে নির্ধারিত মডেলের এইচপি ইংকজেট এবং লেজারজেট কার্ট্রিজ ক্রয়ের সঙ্গে থাকছে পানি নিরোধক ব্যাগ, ছাতা, রেইনকোট, হেলভেশিয়া মিল ভাউচার ইত্যাদি। এ ছাড়া নির্ধারিত মডেলের এইচপি ইংকজেট প্রিন্টার ক্রয়ের সঙ্গে থাকছে আইপড সাফল, ডিজিটাল ক্যামেরা অথবা মোবাইল ফোন পাওয়ার সুযোগ। —নিজস্ব প্রতিবেদক