এইচপির ল্যাপটপে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপির ১৪-জি ১০৩ এইউ মডেলের ল্যাপটপ
এইচপির ১৪-জি ১০৩ এইউ মডেলের ল্যাপটপ

স্টুডেন্ট অফার নামে এইচপির ১৪-জি ১০৩ এইউ মডেলের ল্যাপটপে দেড় হাজার টাকা ছাড় ঘোষণা করেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।

স্মার্ট টেকনোলিজসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য ১৪-জি ১০৩ এইউ মডেলের ল্যাপটপটির দাম ২৬ হাজার টাকা থেকে কমিয়ে ২৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এএমডি ডুয়াল কোর ই১-৬০১০ মডেলের প্রসেসর চালিত এই ল্যাপটপে রয়েছে দুই জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ।

১৪ দশমিক এক ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে ডিভিডি রাইটার, ব্লুটুথ, ওয়েবক্যাম, ওয়াইফাই এবং এএমডি রেডিয়ন গ্রাফিক্স কার্ড রয়েছে।