এইচপির সাইবার অপরাধ রক্ষাকবচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট প্যাকারড (এইচপি) সাইবার অপরাধ রোধে একটি নতুন সলিউশন বাজারে ছেড়েছে। এআরসিসাইট এক্সপ্রেস ৩.০ নামের এই সফটওয়্যারটি যেকোনো প্রাতিষ্ঠানিক সাইবার অপরাধ রোধে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হবে বলে মনে করছে এইচপি। এই সফটওয়্যারটির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক সাইবার অপরাধ সহজেই শনাক্ত করতে পারবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানগুলো শনাক্তকৃত সমস্যার বিরুদ্ধে খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এটাকে সাইবার অপরাধের বিরুদ্ধে একধরনের রক্ষাকবচ হিসেবেও মনে করছেন এইচপির কর্মকর্তারা।সারা পৃথিবীতেই সাইবার অপরাধ একটি ভয়াবহ প্রবণতায় পরিণত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এ কারণে তাদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাপারেও আগের চেয়ে অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে। বিভিন্ন স্পর্শকাতর তথ্যের ব্যাপারে এই নিরাপত্তাহীনতা আরও বেশি। এইচপির এই সফটওয়্যারটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা এসব স্পর্শকাতর তথ্যের অধিক নিরাপত্তা বিধান করতে পারবে। এইচপি এটিকে ‘বিগ ডাটা চ্যালেঞ্জ মিটআপ’ হিসেবেও অভিহিত করতে চাচ্ছে। এর মাধ্যমে সাইবার অপরাধ দমনে প্রতিষ্ঠানগুলোর খরচও অনেক কমে আসবে বলে আশা করা যাচ্ছে। ইকনোমিক টাইমস।