এইচপির সাদা রঙের ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে এইচপির প্যাভিলিয়ন সিরিজের ১৪ ইঞ্চি পর্দার সাদা রঙের একটি ল্যাপটপ। ইনটেলের কোর আই ৫ প্রসেসরনির্ভর ল্যাপটপটির সাদা রং একে আকর্ষণীয় ল্যাপটপ হিসেবে ক্রেতাদের দৃষ্টি কাড়বে বলে মনে করছে দেশের বাজারে এইচপির ল্যাপটপ বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
এইচপির প্যাভিলিয়ন সিরিজের ই০০৫টিইউ মডেলের এ ল্যাপটপটি শিক্ষার্থী ও পেশাদারি কাজে ব্যবহারের উপযোগী।
ল্যাপটপটিতে ইনটেল কোর আই৫ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক রয়েছে। এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তায় ৫৩ হাজার ৫০০ টাকায় এ ল্যাপটপটি বিক্রি হচ্ছে।