এইচপির সেরা সহযোগীদের সম্মাননা প্রদান
হিউলেট প্যাকার্ডের (এইচপি) পার্সোনাল সিস্টেমস গ্রুপ সেরা সহযোগীদের সম্মাননা প্রদান করেছে। গত বৃহস্পতিবার ঢাকায় ‘অ্যাওয়ার্ড উইনার্স নাইট’ শীর্ষক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কম্পিউটার সোর্স লিমিটেডকে সেরা পরিবেশক, প্রতিষ্ঠানের কুতুব উদ্দিনকে স্ট্র্যাটেজিক ডিল অব দ্য ইয়ার, ফ্লোরা লিমিটেডকে সেরা করপোরেট পরিবেশক, প্রতিষ্ঠানের হেদায়েত এইচ শাহীনকে সেরা পণ্য ব্যবস্থাপক, রায়ানস কম্পিউটারসকে সেরা পরিবেশক (রিটেইল), মাল্টিলিংক ইন্টারন্যাশনালকে সেরা পরিবেশক ব্যবস্থাপনা, স্মার্ট টেকনোলজিসকে সেরা এমার্জিং সহযোগী এবং আরএম সিস্টেমসকে সেরা পরিবেশক (করপোরেট) সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া ফ্লোরা লিমিটেডের চেয়ারম্যান এম এন ইসলামকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপির পার্সোনাল সিস্টেমসের দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাইস প্রেসিডেন্ট তিয়াং চং অং এবং কান্ট্রি জেনারেল ম্যানেজার ফিলিপ লাউ, বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়াসহ অনেকে। —বাদল খান