এইচপির স্বচ্ছ কাচের পর্দা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাচের মতো স্বচ্ছ ডিসপ্লে ব্যবহার করে ভিডিও দেখা যাবে, আবার কম্পিউটারের অন্যান্য কাজ করা যাবে এমনই ডিসপ্লের পেটেন্ট লাভ করেছে যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি)। এইচপির পেটেন্ট আবেদন অনুসারে তাঁদের স্বচ্ছ পর্দায় একাধারে কম্পিউটারের গ্রাফিক্স ও বাইরের দৃশ্য দেখাবে ব্যবহারকারীকে । এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রযুক্তিটি অনেকটাই বৈজ্ঞানিক কল্প-কাহিনিনির্ভর চলচ্চিত্রে দেখানো প্রযুক্তির মতো। এই প্রযুক্তিতে গাড়ির উইন্ডশিলেই প্রয়োজনীয় তথ্যের আদান-প্রদান করা যাবে। এমনকি ঘরের জানালায় তাকিয়ে ঘরে বসে চলচ্চিত্র উপভোগ করা যাবে। পাশাপাশি জানালার পাশ দিয়ে কে হেঁটে যাচ্ছে, সেটিও খেয়াল রাখা যাবে।এইচপি পেটেন্ট আবেদনে জানিয়েছে, এই প্রযুক্তিটি তারা গাড়ির উইন্ডস্ক্রিন ও ডিসপ্লে হিসেবে ব্যবহার করবে। প্রযুক্তিটি অভিনব হলেও এর পেটেন্ট আবেদন অনেক আগেই করেছিল এইচপি। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে পেটেন্টির আবেদন করেছিল একসময়ের কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান হিসেবে বিশ্বের শীর্ষস্থানে থাকা এইচপি। পেটেন্ট করা এই স্ক্রিনকে নমনীয় করার পরিকল্পনাও করেছে এইচপি। এতে সহজেই স্বচ্ছ ডিসপ্লেকে বাঁকানো যাবে।উল্লেখ্য, এইচপির পেটেন্ট করা এ ধরনের প্রযুক্তি নিয়ে আগেভাগেই কাজ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং।