এইচপির ‘একের মধ্যে সব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিগত কম্পিউটারের বাজার থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই হিউলেট প্যাকার্ড (এইচপি) নতুন একটি ব্যক্তিগত ডেস্কটপ কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে।এইচপি কমপ্যাক ৮২০০ নামের এই কম্পিউটারটি পৃথিবীর প্রথম ‘একের মধ্যে সব’ ফিচার সমৃদ্ধ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এটি ব্যক্তিগত ও করপোরেট পিসির বাজারকে মাথায় রেখে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এইচপি।আজ মঙ্গলবার এক বিবৃতিতে এইচপি জানিয়েছে, তারা ব্যক্তিগত কম্পিউটারের ব্যবসা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ব্যবসায়িক কারণে।নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অধিভুক্ত হিউলেট প্যাকার্ডের (এইচপি) শেয়ার গত শুক্রবার ২০ শতাংশ পড়ে গেলেও নতুন ‘একের মধ্যে সব’ পিসি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়ার পর তা বেড়েছে চার দশমিক দুই শতাংশ হারে। ওয়েবসাইট।