এইচপির 'গ্রাফিকস' নোটবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি গ্রাফিকসের কাজের জন্য বিশেষভাবে উপযোগী একটি মডেলের নোটবুক বাজারে এনেছে এইচপি। ইনটেলের কোর আই ৫ প্রসেসরনির্ভর ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি ১০০০-১৪১৬টিএক্স। এইচপির নতুন এই নোটবুকটি দেশের বাজারে বিপণন করছে কম্পিউটার সোর্স। নোটবুকটির দাম ৪৬ হাজার টাকা।
এইচপি ১০০০-১৪১৬টিএক্স মডেলের নোটবুকটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম ও এক গিগাবাইট গ্রাফিকস কার্ড।
১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লেনির্ভর নোটবুকটিতে তথ্য সংরক্ষণের জন্য রয়েছে ৫০০ গিগাবাইট জায়গা।
বিপণনকারী প্রতিষ্ঠানটির ভাষ্য, গ্রাফিকসের কাজে এই নোটবুকটি বিশেষ উপযোগী। এ ছাড়াও এতে ভিডিও দেখার অভিজ্ঞতাও হবে দারুণ। শিক্ষার্থী, ব্যবসায়ী, গ্রাফিকস ডিজাইনাররা এই নোটবুকটিতে উন্নত অভিজ্ঞতা পাবেন। এতে দীর্ঘক্ষণ চার্জ থাকে।