এএমডি প্রসেসর কিনলে মিলছে শপিং ভাউচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএমডি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের প্রসেসর কিনলে পাওয়া যাচ্ছে শপিং ভাউচার। এ সুবিধা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বুলডোজার সিরিজের এফএক্স ৮১২০, এফএক্স ৬১০০ এবং এফএক্স ৪১০০ মডেলের যেকোনো একটি প্রসেসর কিনলেই পাওয়া যাবে ৫০০ টাকার শপিং ভাউচার। তৃতীয় প্রজন্মের এপিইউ এ৪-৩৪০০ এবং এ৬-৩৫০০ মডেলের প্রসেসর কিনলে ৩০০ টাকার শপিং ভাউচার পাচ্ছেন ক্রেতারা।