এএমডি প্রসেসরে এসারের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে এসার এএমডি প্রসেসরসহ নেটবুক ও ল্যাপটপ সহজলভ্য করার ঘোষণা দেওয়া হয়েছে। গত বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রসেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান এএমডি ও বাংলাদেশে এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড যৌথভাবে এ ঘোষণা দেয়। এ বিষয়ে এএমডি (অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস) বাংলাদেশ চ্যানেলের বিক্রয় ব্যবস্থাপক ইরফানুল হক বলেন, বিশ্বখ্যাত ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান এসার এর মধ্যেই এএমডি প্রসেসরের ল্যাপটপ ও নেটবুক বাংলাদেশে বাজারজাত করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সংবাদ সম্মেলনে এ যৌথ ঘোষণার পাশাপাশি এসারের নতুন তিনটি নেটবুক, নোটবুক ও ট্যাবলেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসারের নতুন তিনটি কম্পিউটার হলো ২৯,৮০০ টাকা মূল্যমানের নেটবুক অ্যাস্পায়ার ওয়ান ৭২৫, ৩২,৮০০ টাকা মূল্যমানের নোটবুক অ্যাসপার ৪২৫০ ও ৫২,৮০০ টাকা দামের ট্যাবলেট আইকনিয়া ট্যাব ডব্লিউ৫০। এগুলো শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের জেনারেল ম্যানেজার সালমান আলী। —জিয়াউর রহমান চৌধুরী