এওসির প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মনিটর প্রস্তুতকারক এওসির বিক্রয় প্রশিক্ষণ। বাংলাদেশে এওসির পার্টনারদের জন্য আয়োজিত ‘ডিসপ্লে বুটক্যাম্প’ নামে অনুষ্ঠানটি দুটি আলাদা পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে বিক্রয় দক্ষতা বাড়ানোর জন্য নানা ধরনের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এওসির পরিবেশক খান জাহান আলী কম্পিউটারস এবং অন্যান্য অংশীদার বিজনেসল্যান্ড, এক্সেল টেকনোলজিস, রহমান করপোরেশন, সিস্টেম প্যালেস, কম্পিউটার ভিলেজ ও কম্পিউটার সিটির বিক্রয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি