এক কি-বোর্ড চলবে ৬ ডিভাইসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বোচ্চ ছয়টি ডিভাইস সংযোগ সুবিধার ইউনিফায়িং রিসিভার সমন্বিত তারহীন প্রযুক্তির কি-বোর্ড বাজারে এসেছে। লজিটেক কে-২৩০ মডেলের কি-বোর্ডটিতে ব্যবহার করা হয়েছে ২.৪ গিগাহার্টজ অ্যাডভান্স ওয়্যারলেস প্রযুক্তি। কম্পিউটার থেকে ১০ মিটার দূরে বসেও লজিটেক কি-বোর্ড ব্যবহার করা যায়।তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিযুক্ত কি-বোর্ডটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাল্টিকানেক্টেবল ইউনিফায়িং রিসিভার। এ রিসিভার দিয়ে একসঙ্গে ছয়টি ওয়্যারলেস ডিভাইস সংযুক্ত করা যায়। লজিটেক কে-২৩০ কি-বোর্ডের দাম এক হাজার ৫০০ টাকা। এই কি-বোর্ডটি বাজারে এনেছে কম্পিউটার সোর্স।