এক কি-বোর্ডেই চলবে তিন পণ্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান লজিটেক ‘কে৮১০’ নামের একটি কি-বোর্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই কি-বোর্ডের সাহায্যে কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন—এ তিনটি পণ্য একসঙ্গে চালানো যাবে।লজিটেক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কে৮১০’ মডেলের কি-বোর্ডে রয়েছে ব্লুটুথ প্রযুক্তি, যার সাহায্যে স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটার তারবিহীন প্রযুক্তিতে চালানো যাবে। ব্যবহারের সময় একটি পণ্য থেকে আরেকটি পণ্যে যাওয়া খুব সহজ। উইন্ডোজ ৮নির্ভর কম্পিউটারের উপযোগী করেই এ কি-বোর্ড তৈরি করেছে লজিটেক। লজিটেক আরও জানিয়েছে, কি-বোর্ডটিতে ব্যবহূত হয়েছে ব্যাকলিট প্রযুক্তি। কি-বোর্ডে থাকা বিল্ট ইন সেন্সর ব্যাকলিট চালু রাখে এবং বাইরের আলোর সঙ্গে কি-বোর্ডের আলোর সামঞ্জস্য রাখে। মাত্র ১২ আউন্স ওজনের এ কি-বোর্ডের দাম পড়বে প্রায় ১০০ ডলার।