এক ঘণ্টায় পণ্য পৌঁছে দিচ্ছে চালডাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকম। চালডালের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলীম এতে বলেন, গ্রাহকেরা চাহিদা জানানোর এক ঘণ্টার মধ্যে এখন আমরা পণ্য পৌঁছে দিচ্ছি। ডেলিভারি ফিও দিতে হচ্ছে না ২০০ টাকার বেশি পণ্য কিনলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চালডালের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ, সহপ্রতিষ্ঠাতা তেজাস বিশ্বনাথসহ অনেকে।