এক টুকরো গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: মাসুক হেলাল
কার্টুন: মাসুক হেলাল

পড়ালেখার সুবাদে মফস্বল থেকে শহরে এসেছি। এরই মধ্যে কেটে গেছে অনেকগুলো দিন, কতগুলো নির্ঘুম রাত আর শ্রাবণসন্ধ্যা। ব্যস্ততা, শহরের প্রশস্ত রাস্তা আর কতগুলো উঁচু দালানের সিঁড়ি পাড়ি দিয়ে ক্লান্তির ছাপ নিয়ে আমার রাত কাটে। নাগরিক প্রতিযোগিতায় নিজেকে দাঁড় করানোর অনুশীলনে ব্যস্ত আমি। এরই মধ্যে বহুবার তাকে দেখেছি। শুধু কাছে যেতে পারিনি। চোখে চোখও পড়েনি একটিবারের জন্য। তার প্রাচুর্য আর বিশালতার মাঝে আমার স্বপ্নগুলো ক্রমশ নির্জীব হয়ে ওঠে।
এখনো শ্রাবণে বৃষ্টি ঝরে। শূন্য ক্যানভাসে রংতুলির আঁচড় পড়ে না। গল্পগুলো অসমাপ্ত থেকে যায়। আর আমি স্বপ্নহীন নির্ঘুম রাতে নীলাকাশ পানে চেয়ে থাকি, মায়াময় কোনো হাতছানির অপেক্ষায়।
শুভাশীষ শর্মা, চট্টগ্রাম।