এক টেরাবাইটের নোটবুকসহ কয়েকটি দরকারি প্রযুক্তিপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে বেশকিছু দরকারি প্রযুক্তিপণ্য। এগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে আজকের আয়োজনে।
বাজারে এসেছে এক টেরাবাইট তথ্য ধারণক্ষমতার চতুর্থ প্রজন্মের নোটবুক (ডেল এন৩৪৩৭)। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার এই নোটবুকে আছে কোর আই-৫ প্রসেসর
এতে রয়েছে মাল্টিমিডিয়া কার্ড রিডার ও বিল্টইন ব্ল-টুথ-চার, ডিজিটাল মাইক্রোফোন এবং ওয়েবক্যামসহ বহনযোগ্য পিসির হালনাগাদ সব সুবিধা। কালো রঙের নোটবুকটির বাজারমূল্য ৫০ হাজার টাকা। এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও এর সঙ্গে উপহার হিসেবে পাওয়া যাবে ডেল ক্যারিকেস।
বাজারে পাওয়া যাচ্ছে ব্রাদার ব্র্যান্ডের মাল্টিফাংশনাল কালার ইঙ্কজেট প্রিন্টার (ডিসিপি-জে১০০ মডেল)। এটি রঙিন অথবা সাদা-কালো ডকুমেন্ট প্রিন্ট করার পাশাপাশি ডকুমেন্টের কপি, স্ক্যান এবং সরাসরি ফটো প্রিন্ট করতে পারে।
প্রিন্টারটির প্রিন্ট রেজ্যুলেশন ১২০০ বাই ৬০০০ ডিপিআই, কপি রেজ্যুলেশন ১২০০ বাই ২৪০০ ডিপিআই। প্রিন্টারটি নিরাপদ এবং নিম্ন তাপমাত্রায় চলে এবং এর প্রিন্ট হেড সহজে এবং কম খরচে প্রতিস্থাপন করা যায়। ইঙ্কবেনিফিট ফিচারের কার্টিজ ব্যবহারে প্রিন্টারটির মাধ্যমে দুই হাজার ৪০০ পৃষ্ঠা সাদা-কালো এবং এক হাজার ৩০০ পৃষ্ঠা রঙিন প্রিন্ট সম্ভব। ফলে এটি ব্যবহারকারীর জন্যও সাশ্রয়ী হবে। প্রিন্টারটির দাম রাখা হয়েছে ১১ হাজার ৫০০ টাকা।
এইচপি ব্রান্ডের প্রো ওয়ান (৬০০ জি১ মডেল) অল ইন ওয়ান কম্পিউটার এসেছে প্রযুক্তিবাজারে। ইন্টেল ফোর্থ জেনারেশন কোর আই ৫ প্রসেসর সম্পন্ন এই কম্পিউটারে রয়েছে এক টেরাবাইট হার্ডড্রাইভ, ইন্টেল এইচডি চার হাজার ৬০০ মডেলের গ্রাফিকস কার্ড, সুপার মাল্টি ডিভিডি রাইটার। আরও রয়েছে গিগাবিট নেটওয়ার্কিং কানেকশন, ২১.৫ ইঞ্চি ওয়াইডস্ক্রিন এলইডি ডিসপ্লে, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস এবং এইচপি ইউএসবি স্ট্যান্ডার্ড কিবোর্ড। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর মূল্য ৭৫ হাজার ৮০০ টাকা।
প্রযুক্তিবাজারের আর এক অতিথি ডেল ব্র্যান্ডের অপটিপ্লেক্স (৩০২০এমটি মডেল) মিনি টাওয়ার ডেস্কটপ পিসি। ম্যালওয়ার থেকে শুরু করে বিভিন্ন ক্ষতিকর হুমকি থেকে ডেটা সুরক্ষায় পিসিটিতে রয়েছে বিভিন্ন ডেটা সিকিউরিটি ফিচার।
ডেস্কটপ পিসিটিতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, এইচডি অডিও, গিগাবিট ল্যানসহ আরও বেশকিছু সুবিধা। সাড়ে ১৮ ইঞ্চির এলইডি মনিটরসহ ডেস্কটপ পিসিটির দাম রাখা হয়েছে ৫৮ হাজার ৫০০ টাকা। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।  নিজস্ব প্রতিবেদক।