এক ট্যাবে দুই অপারেটিং সিস্টেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটিভ কিউ
অ্যাটিভ কিউ

সম্প্রতি অ্যাটিভ কিউ নামে একটি হাইব্রিড ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাংয়ের অ্যাটিভ কিউ ট্যাবলেটটি উইন্ডোজ ৮ ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থন করবে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্যামসাং জানিয়েছে, ১৩ দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত অ্যাটিভ কিউ ট্যাবলেটের সঙ্গে কিবোর্ড যুক্ত করা যায় এবং স্টাইলাস ব্যবহারের সুযোগ রয়েছে। এ ট্যাবলেটটিতে রয়েছে ইনটেলের নতুন হ্যাসওয়েল চিপ।
সম্প্রতি স্যামসাং ছাড়াও কম্পিউটার নির্মাতা আসুস উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড সমর্থিত হাইব্রিড ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, একটি পণ্যে একাধিক অপারেটিং সিস্টেম যুক্ত করার এ ধারা আসুস ও স্যামসাংয়ের পাশাপাশি অন্যান্য প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোও অনুসরণ করতে পারে।

লন্ডনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে উইন্ডোজ ৮ নির্ভর সবচেয়ে পাতলা ট্যাব ‘অ্যাটিভ ট্যাব ৩’, ‘গ্যালাক্সি এনএক্স ক্যামেরা’ ও নতুন পিসি বাজারে আনার ঘোষণা দিয়েছে।