
এক যে ছিল বাঘ
(বিদ্যুৎকেন্দ্র হওয়ার পর)
হ্যালো...কী, বাঘ ঢুকছে বাসায়? আইতাছি আইতাছি!
আরে, আপনিই তাইলে ফোন করছিলেন! তাই তো কই, বিদ্যুৎকেন্দ্র হওয়ার পরও বাঘ আইল কোইত্থেইকা!
জানতাম, বাঘের কথা শুনলে দৌড়ায় আসবি। এখন আমার পাওনা টাকা ফেরত দে!
বুঝলা, নাতিটারে নিয়া খুব বিপদে আছি!
কেন, স্যার? সে কি গ্যাং–ট্যাংয়ের মেম্বার হইছে? আসলে এই জেনারেশনটাই কেমন জানি হয়ে গেল!
আরে, ওসবের কিছুই না। সে খালি রাতে ঘুমায় না। এই কারণে সেদিন রাতে ওকে বাঘের ভয় দেখাইলাম। সে আমার কথা শুনে হাসতে হাসতে অজ্ঞান! বলে, ‘দাদু, তুমি দেখি রামপালবিরোধীদের মতো কথা বলছ! এই দেশে কোনো দিন বাঘ ছিল নাকি!’
অনেক দিন পর দেশে এলাম। চলো না কোথাও ঘুরে আসি।
কোথায় যাবা, বলো।
আই লাভ অ্যাডভেঞ্চার! সুন্দরবনে চলো! শুনেছি, ওখানে জলে কুমির আর ডাঙায় বাঘ থাকে! কত রকমের গাছ আর গাছে কত রকমের পাখি...!
তুমি তো নকিয়া ১১০০ মডেলের আমলে আছো!
মানে কী, তুমি আমাকে ব্যাকডেটেড বলছ!
অবশ্যই ব্যাকডেটেড। আধুনিক হও, সুন্দরবনে আর জঙ্গল নাই। সরকার সেখানে বিদ্যুৎ নিয়া গেছে।
তাই বলে তুমি আমাকে ব্যাকডেটেড বলবা! যাও, ব্রেকআপ!
স্যার, সুন্দরবনে তো গাছ রোপণ করা হচ্ছে। কিন্তু বাঘ-হরিণ কি রোপণ করা হবে?
তুমি তো দেখি মূর্খের মতো কথা বলছ! বনে তাহলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে কেন? সেখানে বিদ্যুৎ গেছে, যাতে মানুষ নির্ভয়ে সুখী জীবনযাপন করতে পারে। এর মধ্যে বাঘ-হরিণ ডেকে আনার মানে কী! মানুষ এখন একদম টেনশনমুক্ত। মানুষ এখন আলোকিত!
তাইলে তো স্যার, ভালোই হইছে! এখন আর পড়াশোনা করারও দরকার নাই! হে হে হে! বিদ্যুতের এত আলো থাকতে পড়াশোনা করে আলোকিত হওয়ার কোনো মানে হয় না।