এক দিনেই নতুন ফায়ারফক্স নিয়েছে ৫০ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালু করার এক দিনের মাথায় মজিলার ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের নতুন সংস্করণটি ইন্টারনেট থেকে নিয়েছে (ডাউনলোড) ৫০ লাখেরও বেশি মানুষ। তবে অনেক বেশি মানুষ ডাউনলোড করলেও ফায়ারফক্স ৪ তার আগের সংস্করণের তুলনায় অনেক ধীরগতিতে ডাউনলোড হচ্ছে বলে ব্যবহারকারীরা দাবি করছে।সার্চ ইঞ্জিন গুগলের ওয়েবসাইট দেখার সফটওয়্যার গুগল ক্রোমের আধিপত্যের কারণে গত বছর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ফায়ারফক্সের দাম অনেক পড়ে গিয়েছিল। শীর্ষ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন ইন্টারনেট এক্সপ্লোরার ৯ চালু করার এক মাসেরও কম সময়ের মধ্যে ফায়ারফক্স ৪ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হলো। তবে এটি এক্সপ্লোরার ৯ কে ছাড়িয়ে যেতে পারবে কি না, সে ব্যাপারে বিশ্লেষকেরা এখনই কোনো মন্তব্য করেননি।ফায়ারফক্স ৪ তার প্রতিদ্বন্দ্বীর মতো এইচটিএমএল ৫ ব্যবহার করছে। এইচটিএমএল ৫ হচ্ছে ওয়েবসাইট বানানোর জন্য প্রধান প্রোগ্রামিং ভাষা। ফায়ারফক্স তৈরি করা হয়েছে গেকো ২.০ ইঞ্জিনের ওপর ভিত্তি করে। এতে নতুন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনও সংযোজন করা হয়েছে। গত বুধবার চালু করার প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৫৫ লাখেরও বেশি মানুষ ফায়ারফক্স ৪ ডাউনলোড করে। তবে ২০০৮ সালে ফায়ারফক্স ৩ চালু করার দিনই তা আট লাখেরও বেশি মানুষ ডাউনলোড করে। ২০০৪ সালে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার প্রথম বাজারে আসে। এর পর থেকে দিন দিনই এর চাহিদা বাড়ছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান