প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ ও গরমকে মাথায় রেখে এই প্রথম জমকালো লন কাপড়ে তৈরি পোশাকের প্রদর্শনী করল বেক্সিমকো। ঢাকার ওয়েস্টিন হোটেলে ২৭ জুন বিকেলে এক মনোরম ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। মডেলরা বেক্সিমকোর লন পোশাক পরে মঞ্চকে আলোকিত করে তোলেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে গান পরিবেশিত হয়। ফ্যাশন শো শেষে মধ্যরাত পর্যন্ত ওয়েস্টিনের ১, ২ ও ৩ নম্বর বলরুমে পোশাক প্রদর্শিত হয়। এসব পোশাক ফ্যাশন হাউস ইয়েলোর সব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।
