এক প্রিন্টারে বাড়তি তিন কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং প্রিন্টার
স্যামসাং প্রিন্টার

সম্প্রতি দেশের বাজারে এসেছে স্যামসাং অলইনওয়ান এম৪০৭০ এফআর মডেলের প্রিন্টার যা দিয়ে প্রিন্ট করার পাশাপাশি ফটোকপি, স্ক্যান এবং ফ্যাক্স করা যায়। প্রিন্টারটির দাম ৭০ হাজার টাকা।
দেশের বাজারে স্যামসাং ব্র্যান্ডের এম৪০৭০ এফআর মডেলের প্রিন্টার বিপণন করছে বাংলাদেশি পরিবেশক কম্পিউটার সোর্স । প্রিন্টারটিতে এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও ফ্রি ইনস্টলেশন সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।
বিপণনকারী প্রতিষ্ঠানটির দাবি, এই প্রিন্টারে ঝামেলা ছাড়াই প্রিন্ট করা যায় পাশাপাশি বাড়তি কাজেও লাগে। সব ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম প্রিন্টারটি।  এতে মিনিটে ৪২ পৃষ্ঠা প্রিন্ট ও কপি এবং ২৪ পৃষ্ঠা স্ক্যান করতে পারে। প্রিন্টারটিতে ৬০০ মেগাহার্টজ ডুয়ালকোর প্রসেসর ব্যবহূত হয়েছে বলে দ্রুতগতিতে প্রিন্ট করা যায়। 
প্রিন্টারটিতে ২৫৬ মেগাবাইট র্যাম এবং চার জিবি হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে। এ ছাড়াও কাগজ রাখার জন্য এতে রয়েছে দুইটি ইনপুট ট্রে। ইনপুট ট্রে-১ তে ২৫০টি কাগজ রাখা যায় আর মাল্টিপারপাস ট্রেতে রাখা যায় যে কোনো আকৃতির ৫০টি কাগজ। এতে রয়েছে এমএলটিডি ২০৩এস টোনার।