এক ফটোকপিয়ারে ‘দশ’ কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকো ব্রান্ডের এফিসিও এমপি সি২০৩০ মডেলের একটি মাল্টিফাংশনাল ফটোকপিয়ার সম্প্রতি বাজারে এসেছে। রঙিন ফটোকপি, রঙিন ডুপ্লেক্স প্রিন্ট এবং নেটওয়ার্ক স্ক্যান-সুবিধার এ ফটোকপিয়ার মেশিনটির সাহায্যে ২৫-৪০০ শতাংশ জুম করা যায়। মেশিনটিতে রয়েছে ৫১২ মেগাবাইট মেমোরি এবং ইউএসবি ২.০ ইন্টারফেস।ফটোকপিয়ারটিতে এ৬-এ৩ সাইজের কাগজ মিনিটে ২০ কপি প্রিন্ট কিংবা ফটোকপি করা যায়। এ ছাড়া এই মেশিনটির বাড়তি অপশন হিসেবে রয়েছে এডিএফ, ফ্যাক্স, ওয়্যারলেস ল্যান, পিসিএল ৬ এবং অ্যাডোবি পোস্টস্ক্রিপ্ট ফাংশন।ফটোকপিয়ারটির দাম পড়বে দুই লাখ ৩৫ হাজার টাকা। রিকো ব্রান্ডের এফিসিও এমপি সি২০৩০ মডেলের মাল্টিফাংশনাল এ ফটোকপিয়ারটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।