
কম্পিউটার ব্যবহারের ৫৫৫ টিপস
সম্পাদক: নুরুন্নবী চৌধুরী হাছিব
দাম: ৪৫০ টাকা
পৃষ্ঠা: ৩৫০
প্রকাশক: ভাষাচিত্র, ঢাকা
দৈনন্দিন কাজে নিয়মিতভাবে যেমন প্রয়োজন হয় কম্পিউটারের, তেমনি ব্যবহূত হয়। প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, তেমনি কাজের ক্ষেত্রে কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে অনেকেই প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। এ ছাড়া এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন কাজকে সহজ করে দেয়। আর ছোটখাটো বেশ কিছু সমস্যাও থাকে, যেগুলো ইচ্ছে করলে ঘরে বসেই সমাধান করা সম্ভব। এমন প্রতিদিনের প্রয়োজনীয় নানা বিষয় নিয়ে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কম্পিউটার ব্যবহারের ৫৫৫ টিপস বইটি। এটি সম্পাদনা করেছেন নুরুন্নবী চৌধুরী। প্রকাশ করেছে ভাষাচিত্র প্রকাশনী।
কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ই-মেইলসহ বিভিন্ন কাজের সেরা ৫৫৫টি টিপস নিয়ে বইটি সাজানো হয়েছে। টিপসগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত ও সম্পাদিত। টিপসগুলো বিভিন্ন সময় ব্যবহার করেছেন আবার হয়তো অনেকেই জানেন না। আবার এমনও আছে, অনেকেই টিপসের বিষয়গুলো জানেন কিন্তু পুরো প্রক্রিয়াটি বিস্তারিত জানেন না। তাঁদের সবার কাজে লাগবে বইটি। উল্লেখযোগ্য হেল্পলাইন, টিপসের মধ্যে রয়েছে—কীভাবে ফেসবুক নিরাপদ রাখবেন, কম্পিউটারের নিরাপত্তা রক্ষার উপায়, ই-মেইল ও ফেসবুক অ্যাকাউন্টের শক্ত নিরাপত্তা, ওয়াইফাই দিয়ে অ্যান্ড্রয়েডের ফাইল বিনিময়, কাজের কিছু ফায়ারফক্স প্রোগ্রাম, অনলাইনে আপনার ওপর কারা নজর রাখছে, ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা, হারানো তথ্য পুনরুদ্ধার করার পদ্ধতি, অনলাইনে তথ্য সংরক্ষণ ব্যবস্থা ও উপায়, ফেসবুকের কি বোর্ড শর্টকাট, ফেসবুকের কিছু সচেতনতা যা জানা থাকলে নিরাপদ থাকবে আপনার অ্যাকাউন্ট, ল্যাপটপের দরকারি টিপস, উইন্ডোজে ইন্টারনেট সংযোগ ভাগাভাগি ইত্যাদি। কম্পিউটার ব্যবহারকারীদের কাজে লাগবে বইটি। —রাহিতুল ইসলাম