এক বছরের শিশুর মুখেই শক্ত খাবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
childen
childen

আধুনিক মানুষের পূর্বসূরি নিয়ান্ডার্থালেরা মাত্র সাত মাস বয়সী শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিত। এক বছরের শিশুদের মুখে তুলে দিত শক্ত খাবার। নিয়ান্ডার্থালদের দাঁতের জীবাশ্ম (ফসিল) নিয়ে গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা এ দাবি করেছেন। আধুনিক মায়েরা গড়ে আড়াই বছর পর্যন্ত তাঁদের শিশুদের বুকের দুধ পান করান। শিম্পাঞ্জিদের ক্ষেত্রে এ সময়সীমা গড়ে পাঁচ বছর তিন মাস। নিয়ান্ডার্থালেরা মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে অন্তত তিন লাখ বছর বসবাস করেছিল। ৩০ কিংবা ৪০ হাজার বছর আগে মানুষের এ শাখাটি বিলুপ্ত হয়। জলবায়ু পরিবর্তন কিংবা আধুনিক মানুষের আগ্রাসনে নিয়ান্ডার্থালদের বিলুপ্তি ঘটে বলে ধারণা করা হয়। নেচার সাময়িকীতে গত বুধবার প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, শিশুদের আগেভাগে মায়ের দুধ খাওয়ানো বন্ধ করার সঙ্গে নিয়ান্ডার্থালদের বিলুপ্তির কোনো যোগসাজশ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এএফপি।