এক মঞ্চে নয় আই-জিনিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজে আসা শিক্ষার্থীরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন চৌধুরী সাদিদ আলমের কথা। ২০১১ সালের আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার চৌধুরী সাদিদ আলম। তিনি জানালেন তাঁর আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার হওয়ার পেছনের গল্প। সেই সঙ্গে যুক্ত করলেন সাম্প্রতিক নরওয়ে ভ্রমণের অভিজ্ঞতা।এ সময় সাদিদ ছাড়াও উদ্বোধনী উৎসবে যোগ দেন গত বছরের বিভিন্ন অঞ্চলের আট আই-জিনিয়াস: পটুয়াখালী গলাচিপার মোহাম্মদ কেরামত আলী, নারায়ণগঞ্জের আরিফুর রহমান খান, পাবনার মির্জা মুহাম্মদ তামজীদ, জামালপুরের আহকাম ইশতিয়াক, ঠাকুরগাঁওয়ের ইজাব মাহমুদ, বরগুনার রাকিব ইসলাম, সাভারের ফরহাদ খান এবং সিরাজগঞ্জের লামীয়া কবীর।