ফেসবুক ম্যানুয়াল\ লেখক: মুনিরুল হাসান\ দাম: ১২০ টাকা\ পৃষ্ঠা: ১৯১\ প্রকাশক: সিসটেক পাবলিকেশন্স লিমিটেড, ঢাকাবর্তমান সময়ের সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক দারুণ জনপ্রিয়। সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও বাড়ছে ফেসবুক ব্যবহার। ফেসবুকে প্রায় প্রতিনিয়তই নানা ধরনের পরিবর্তন ও নতুন বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে। আর ফেসবুক ব্যবহারকারীদের জন্য এ বিষয়গুলো সহজে তুলে ধরা হয়েছে ‘ফেসবুক ম্যানুয়াল’ বইটিতে। বইটি লিখেছেন মুনিরুল হাসান। ১৪ অধ্যায়ের বইটিতে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ফেসবুকের পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। ফেসবুকের নানা বিষয়ের মধ্যে রয়েছে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা, প্রোফাইল তৈরি, প্রাইভেসি ঠিক করা, ফেসবুক পেইজ তৈরি, অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা, বন্ধু খুঁজে বের করা, স্ট্যাটাস, ছবি ইত্যাদি শেয়ারপদ্ধতি, নিউজ ফিড সম্পর্কে ধারণা, ছবি ও ভিডিও আপলোড, চ্যাট ও ভিডিও কলিং, মোবাইলে ফেসবুক ব্যবহার, বার্তা আদান-প্রদান, ফেসবুক গ্রুপস তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা। এ ছাড়া ফেসবুকের অপব্যবহার বিষয়েও বিস্তারিত আলোচনা রয়েছে বইটিতে। প্রতিটি অধ্যায় এবং বিষয়ের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় চিত্র। চিত্রের সাহায্যে কীভাবে কোন কাজটি করা যাবে, সেটিও দেওয়া আছে বইটিতে। নতুন ব্যবহারকারীদের পাশাপাশি যাঁরা ফেসবুকের নানা বিষয় জানতে চান, এ বইটি বেশ উপকারী হবে। —নুরুন্নবী চৌধুরী