এক রাউটারের অনেক কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি-লিংকের ডিআইআর-৫০৬ এল মডেলের পকেট রাউটার
ডি-লিংকের ডিআইআর-৫০৬ এল মডেলের পকেট রাউটার

প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স বিক্রি করছে ডি-লিংকের ডিআইআর-৫০৬ এল মডেলের পকেট রাউটার। এই রাউটারটি দিয়ে চলার পথে ইন্টারনেট ও ফাইল শেয়ার সুবিধা ছাড়াও আরও বেশ কিছু কাজ করা যায়।

এক বিজ্ঞপ্তিতে কম্পিউটার সোর্স কর্তৃপক্ষ জানিয়েছে, রাউটারটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। এ রাউটারের সাহায্যে শেয়ারপোর্ট অ্যাপ ব্যবহার করে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে সহজে ডকুমেন্টই শেয়ার করা যায়। রাউটারে রয়েছে ১০/১০০ ইথারনেট পোর্ট। পোর্টটি ওয়াই-ফাই হটস্পট কিংবা ডব্লিউ ল্যান সংযোগের ক্ষেত্রে আটো-সুইট ল্যান পোর্ট হিসেবে কাজ করে। সমর্থন করে সর্বশেষ শেয়ার পয়েন্ট প্রযুক্তি।

কম্পিউটার সোর্স জানিয়েছে, চার হাজার টাকা দামের রাউটারটিতে শেয়ার করা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এসপিআই ফায়ার ওয়াল রয়েছে। ইউএসবি চার্জিং পোর্ট সমন্বিত ডিভাইসটিতে রয়েছে ১৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এটি হার্ডডিস্ককে ওয়্যারলেস ডিভাইসে সংযুক্ত করে স্টোরেজ হিসেবে কাজ করে। এছাড়া রিপিটার, ওয়ারলেস রাউটার, মোবইল হটসস্পট হিসেবেও ব্যবহার করা যায়। একসঙ্গে মোবাইল চার্জ দেয়া, স্মার্ট টিভিতে সংযোগ তৈরি করে ভিডিও দেখা এবং গেমিংয়ের কনসোল হিসেবে রাউটারটি ব্যবহার করা যায়।