এক লাইন সরেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* আমি মাঝেমধ্যে ভাবি, আমি কি বেশি দ্বিধান্বিত, না কম দ্বিধান্বিত? ভাবনা শেষে আমি ভাবি, আরও ভাবি। ভেবে ভেবে আমি কোনো ভাবনাই খুঁজে পাই না!
* নতুন বই কেনার চেয়ে অন্যের কাছ থেকে বই ধার করে বুকশেলফ দ্রুত ভরা যায়।
* এক পরিসংখ্যানবিদ দুনিয়ার সব পরিসংখ্যান বিশ্বাস করেন না বলে বিভিন্ন পরিসংখ্যানে দাবি করা হয়।
* আমাদের মাথা ইউএসবি কেব্ল নয়, আপনার বসকে এটা বোঝাতে পারলে তিনি আপনাকে হেডফোনের মতো প্যাঁচানো তার বানিয়ে ফেলতে পারেন!
* দেশে ফোন করলে অভিবাসীদের একটা প্রশ্ন প্রায়ই শুনতে হয়। প্রশ্নটা হলো, ‘ওখানে এখন কটা বাজে?’
* অন্যের গোপন কথা সব সময় গোপন রাখবেন। মাথায় রাখতে না পারলে তা লিখে রাখুন, ফেসবুকে পোস্ট করুন, বিভিন্ন ওয়েবসাইটে লিখে রাখতে পারেন। যার গোপন কথা তাকে না বললেই হলো।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র