এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* জীবনে চলার পথে কলার খোসায় পা পিছলে গেলে ক্ষতি নেই। সেই অছিলায় একটু দ্রুত সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নিন।
* আপনি জানেন, আমি কোন ধরনের মানুষকে বেশি অপছন্দ করি? যারা নিজের প্রশ্নের উত্তর নিজেই দেয়, তাদের!
* আধুনিক মানুষদের জন্য গাড়ির পেছনেও হর্ন লাগানো উচিত। এক পরিসংখ্যানে দেখা যায়, ৪০ শতাংশ গাড়ি দুর্ঘটনার কারণ, পেছন থেকে আরেকটি গাড়ির আঘাত।
* স্মার্টফোনে আসক্ত বর্তমান প্রজন্মের জন্য পায়ের নিচে আকাশ থাকলে তারা মহাবিশ্বের অনেক সৌন্দর্য উপভোগ করতে পারত।
* একটি সহজ প্রশ্নের উত্তর দিন, ‘আপনি আসলে নির্বোধ না?’
* সিনেমা দেখলে আপনি কাহিনি ভুলে যান? সিনেমা দেখা বাদ দিন, ভুলে যাওয়া রোগ চলে যাবে।
* রেস্তোরাঁর খাবার আসলে দাম্পত্য জীবনের মতো। ছবিতে দারুণ সুন্দর লাগে।
* আমি মাতৃভাষার পরে পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম ভাষা শিখতে পারছি না শুধু দ্বিতীয় ভাষা না শেখার কারণে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র